রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি: নোরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:২১ পিএম   (ভিজিট : ২৬১)
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রীকে অনেকেই  উপদেশ দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার জন্য। 

নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তার কাছে ছোট নয়। প্রথম থেকেই নিজের কাজ নিয়ে যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। 

এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না। অভিনেত্রীর পিআর টিম তাকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, নাচ, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার ভাইরাল হয়েছেন। পাশাপাশি ট্রোলের শিকারও হয়েছেন। 

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝