রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হত্যাচেষ্টা মামলায় জামিন অভিনেত্রী শমী কায়সারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৩৪)
X



হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার তাঁকে অন্তবর্তীকালীন জামিন দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। সঙ্গে ছিলেন আইনজীবী নাজিয়া কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার। পরে আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, এই মামলায় হাইকোর্ট শমী কায়সারকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন। শমী কায়সার কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে এখন তার কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই।
গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।  ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি করা হয়।
 
আ.দৈ




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝