বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নতুন পেশায় জায়েদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ২০৩)
X

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান জুলাইয়ের আন্দোলনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন । আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আর দেশে ফিরতে পারেননি তিনি। 

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। 

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। 

তিনি বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই’ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।

জায়েদ খান আরও বলেন, প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। 

দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।

এদিকে জুলাই আন্দোলনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। 

পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফিরবেন তিনি। 

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। 

২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝