রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিনেমা হলে ফারুকীর ‘৮৪০’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:০০ পিএম  আপডেট: ০৯.১২.২০২৪ ৭:০৪ পিএম  (ভিজিট : ২৩৭)
X

প্রায় ১৭ বছর আগে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত দীর্ঘ ধারাবাহিক ‘৪২০’। রাজনৈতিক পট পরিবর্তনের পর তুমুল জনপ্রিয় হয় সিরিজটি। এবার সেই সিরিজের সিকুয়্যেল আনছেন ফারুকী। গত কয়েকদিন ধরেই খবরটি ভেসে বেড়াচ্ছে।


এবার এটির নাম দেয়া হয়েছে ‘৮৪০’। ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার সিরিজ নয়, সিনেমা হিসেবে আসছে এটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার।

এটি প্রকাশের পর পরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সবার আগ্রহ থেকেই জানানো হয়েছে এটি দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর।
৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি দেয়া হয় ‘৮৪০’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে এটি।


অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এখানে।

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝