সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর আগমনে গণজমায়েত
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যেগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার  (৩০ আগস্ট) বেলা ১১ টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গন সমাবেশে যোগদেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গনতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, ভরত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃস্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মা, র এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।

আ. দৈনিক / কাশেম/নাজিম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝