রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় বিলের মধ্য দুই যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৯ পিএম  আপডেট: ০৮.১২.২০২৪ ৬:৪২ পিএম  (ভিজিট : ২৫৪)
কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ছবি সংগৃহিত
X

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ছবি সংগৃহিত


কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দেবিদ্বার জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।

এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে থাকে। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, এটা কি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহিন জানান, এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব না। তবে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


আ. দৈ/ আফরোজা  




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝