রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক আইজিপি বেনজীরের মতো হারুনের অনেক সম্পদ
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৮০)
X

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের স্থাবর ও অস্থাবর  সম্পদের পরিমান এতো বেশি। যা  সচেতন মানুষ রীতিমতো বলতে শুরু করেছেন, পুলিশের চাকরি মানেই কি সম্পদের পাহাড় গড়ার কারিগর। রুপকথার কল্পকাহিনী আলাদীনের চেরাগ পাওয়া। সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের সম্পদ সাবেক আইজিপি বেনজীর আহমেদকেও ছাড়িয়ে গেছেন।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,সাবেক ডিবি প্রধান হারুনের  ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তি রয়েছে। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়ি আছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। গত ৫ আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

এ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার ৫৩২ কোটি টাকা আটকে গেছে। সেই সঙ্গে, মঙ্গলবার (২৭ আগস্ট) হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

আ. দৈনিক / কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝