রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম  আপডেট: ০৭.১২.২০২৪ ৭:৩৮ পিএম  (ভিজিট : ২১৫)
X

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘সাবা’। গত বৃহস্পতিবার দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি। শুধু তাই নয়, সেখানে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবীনকে।

এদিন মেহজাবীনের পরনে ছিল সোনালি কারুকাজসহ এক চোখ জুড়ানো নীল শাড়ি। সঙ্গে ম্যাচিং করে ফ্লু স্লিভ ব্লাউজ ও ওয়ালেট। সিঁথি কেটে চুল, কপালে সাদা পাথরের টিপ, কানে নীল ও সাদা পাথরের দুল। সঙ্গে মেরুন কালারের লিপস্টিক দেয়া ঠোঁটে হাসি দেখিয়ে উপস্থাপন করলেন বাঙালি নারীর প্রকৃত সৌন্দর্যকে।

এখানেই থেমে নেই চমক। সামাজিক মাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবীন। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে। তাতে দেখা যায়, আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকে। সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবীনকে! আর তা দেখে মেহজাবীনের অনুরাগীদেরও দিলখুশ; অনেকে রীতিমতো চমকেও যান।

সাবা-সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তাই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝