রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিয়াকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৯৩)
X

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে রাজাকার বলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মো.জিয়াউল হক নামের এক আইনজীবী বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। মানহানির অভিযোগে করা মামলায় বিবাদীদের কাছে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। এ মামলায় আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টকশো ‘মেট্রোসেম টু দ্যা পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রæয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। 

হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিেেযাগে বলা হয়, তারা ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

আ. দৈনিক  /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝