বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সাদা ভাত আমার চাই-ই চাই: বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম  আপডেট: ০৫.১২.২০২৪ ৬:৪৯ পিএম  (ভিজিট : ১৯৫)
X

দীর্ঘদিন ধরে নতুন ছবিতে তেমন খবরে নেই আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সর্বশেষ তিনি অংশ নিয়েছেন ‘জংলী’ সিনেমার শুটিংয়ে। হাতে যেহেতু কাজ কম, তাই কয়েকটা দিনের জন্য বেড়াতে চলে গেলেন। ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই ঢালিউড তারকা।

ঘোরাঘুরির ফাঁকে তিনি জানালেন তাঁর পছন্দের খাবারের কথাও। খাচ্ছেন, এমন একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে এই ঢালিউড তারকা সেখানে বলেছেন তাঁর প্রিয় সব খাবারের নামও। একই সঙ্গে সবাইকে মন ভরে খাওয়ার পরামর্শও দিয়েছেন এই তারকা।

এমনিতে বেশ স্বাস্থ্যসচেতন চিত্রনায়িকা শবনম বুবলী। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দিলেও সপ্তাহের একটি দিন মন ভরে খেয়ে থাকেন বলে জানালেন এই তারকা। প্রতিনিয়ত নিরীক্ষাধর্মী খাবারের স্বাদ গ্রহণ করেনও বলে জানালেন বুবলী।

একটি রেস্তোরাঁয় বাহারি পদের খাবারের টেবিলে বসে আছেন বুবলী। খাচ্ছেন আর ফাঁকে ফাঁকে বলছিলেন নিজের পছন্দের সব খাবারের কথাও।

বুবলী বলেন, খাবারের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করি। তবে এক্সপেরিমেন্টাল খাবারের চেয়ে বাংলাদেশের খাবার আমার বেশি প্রিয়। এর মধ্যে ভাত, ভর্তা সবচেয়ে প্রিয়। অনেক খাই। সামনে আমার ভিডিওতে এসব খাবারও দেখবেন। এমনিতে ডায়েট করলেও ফ্রাইডেতে নো ডায়েট।
 
প্রিয় সব খাবারের মধ্যে নিজের সবচেয়ে প্রিয় কোনটি তা-ও জানিয়ে দিলেন বুবলী। বললেন, সাদা ভাত আমার চাই-ই চাই। যত কিছুই খাই না কেন, সাদা ভাত ছাড়তে পারি না। শত ডায়েটেও সাদা ভাত খেতে হয়ই। আমি ভাত খেতে খুব ভালোবাসি। ম্যাঙ্গো স্টিকি রাইসও বেশ ভালো লাগে। এবং কোকোনাট মিল্ক।

শুধু অভিনয়েই নয়, রান্নার ব্যাপারেও বেশ খুঁতখুঁতে তিনি। ভালোবাসেন নিজ হাতে রান্না করতে। ব্যস্ততার কারণে সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। তবে একটু অবসর মিললেই ঢুকে যান রান্নাঘরে, তাঁর পছন্দমতো রান্না নিজ হাতে রেঁধে খাওয়ান সবাইকে।

বুবলী খেতে ভালোবাসেন। আর এ কারণে খাবারের স্বাদের ব্যাপারেও তিনি বেশ সচেতন। একটু ঝালজাতীয় খাবার তাঁর বিশেষ পছন্দ। তাঁর হাতে রান্না করা ঝাল গরুর মাংস খেতে ভালোবাসেন কাছের মানুষেরা, এমনটাই জানিয়েছিলেন এ প্রতিবেদককে।

যেহেতু বুবলী ঝাল কিংবা ঝোলজাতীয় খাবার খেতে ভালোবাসেন, তাই তেল ব্যবহারেও খেয়াল রাখেন তিনি। এড়িয়ে চলেন সয়াবিন তেলের ব্যবহার। এর বদলে রান্নায় ব্যবহার করেন জলপাই তেল, না হলে শর্ষের তেল। তাই ঝাল-ঝাল, ঝোল-ঝোল খাবার খেলেও স্বাস্থ্যে তার খুব একটা ক্ষতিকর প্রভাব পড়ে না বলেও জানান বুবলী।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝