রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্টে -১,৩৫০ কোটি টাকা, বিচারিক সেবায়-২,৩৫৭ কোটি টাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবায় ১,৫৭০ কোটি টাকা
হাসিনার সরকারের এক বছরের ঘুষ দুর্নীতি ১০, ৯০২ কোটি টাকার তথ্য প্রকাশ টিআইবি’র
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম  আপডেট: ০৩.১২.২০২৪ ৭:০৭ পিএম  (ভিজিট : ১৯৩)
X

 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলের শুধুমাত্র গত ২০২৩ সালে বিভিন্ন প্রতিষ্ঠানের সংঘটিত ঘুষ, দুর্নীতি ও লোপাটের বিষয়ো প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছে ১০ হাজার ৯০২ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এরমধ্যে শুধু পাসপোর্ট খাতে সেবা পেতে ১ হাজার ৩৫০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। এছাড়া ভূমি খাতে সেবা ঘুষ লেনদেন হয়েছে ২ হাজার ৫১৩ কোটি টাকা, জলবায়ু সহায়তা পেতে ২৩ কোটি ৩ লাখ টাকা, বিচারিক সেবা পেতে ২ হাজার ৩৫৭ কোটি টাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সেবা পেতে ১ হাজার ৫৭০ কোটি টাকার ঘুষ লেনদেনের তথ্য প্রকাশ করেছে টিআইবি।

আজ  মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাজধানীর রাধমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘ সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে টিআইবির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। টিআইবি’র জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গণমাধ্যমকে জানানো হয়,বাংলাদেশের খানাগুলোর সেবা গ্রহণে অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সেবা খাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণ করতে গত ১৩ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। টিআইবি’র দশম এই জরিপে সারা দেশের ৮ বিভাগের গ্রাম ও শহরাঞ্চল মিলিয়ে বিভিন্ন পেশার ১৫ হাজার ৫১৫টি খানা (পরিবার) অংশগ্রহণ করেন। এতে ১৮টি সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে আনা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি সেবা খাতে দুর্নীতি কমাতে সেবা খাতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ২০২৩ সালে সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে, দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এই তিন খাতে ঘুষও নেওয়া হয়েছে সবচেয়ে বেশি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের মানুষের শেষ আশ্রয় স্থল বিভাগ। এখাতে বিচারিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা; অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটিএর মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে। এছাড়াও সেবা পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে যেন সেবাগ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয় এবং অনলাইনে সেবাগ্রহণে উদ্বুদ্ধ করতে যথাযথ প্রচার চালাতে হবে। সব খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানে ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করতে হবে এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে।

দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলো হলো- পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, ভূমি সেবা, স্বাস্থ্য (সরকারি), স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গ্যাস, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তা, বিদ্যুৎ, শিক্ষা (সরকারি ও এমপিওভুক্ত), কৃষি, কর ও শুল্ক, বিমা, ব্যাংকিং, এনজিও (প্রধানত ক্ষুদ্র ও মাঝারি ঋণ), অন্যান্য (এমএফএস, ওয়াসা, অনলাইন শপিং ইত্যাদি)। টিআইবি গণমাধ্যমকে জানিয়েছে, এসব খাতের সেবা গ্রহণে গ্রামাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ, শহরাঞ্চলে ৬৯ শতাংশ দুর্নীতি হয়েছে। এর মধ্যে পাসপোর্ট, বিআরটিএ, আইশৃঙ্খলা, বিচারিক ও ভূমি সেবা পেতে বেশি দুর্নীতি হয়েছে। এর মধ্যে পাসপোর্টে গ্রামে ৮৮ দশমিক ৬, শহরে ৮১ দশমিক শূন্য, বিআরটিএতে গ্রামে ৮৪ দশমিক শূন্য, শহরে ৮৬ দশমিক ৬, আইনশৃঙ্খলায় গ্রামে ৭৫ দশমিক ১, শহরে ৭৩ দশমিক ৪, বিচারিক সেবায় গ্রামে ৬৩ দশমিক ৪, শহরে ৬০ দশমিক ১, ভূমি সেবা পেতে গ্রামে ৫১ দশমিক ৫, শহরে ৪৯ দশমিক ৮ শতাংশ দুর্নীতি হয়েছে।এছাড়াও সেবা পেতে গ্রামে ৫২ দশমিক ৪ শতাংশ ও শহরে ৪৭ দশমিক ৪ শতাংশ পরিবারকে ঘুষ দিতে হয়েছে। এর মধ্যে গ্রামের ৫ হাজার ৯০ আর শহরের ৭ হাজার ৮৬ পরিবারকে ঘুষ দিতে হয়েছে। এ বছর প্রতিটি পরিবার গড়ে ৫,৬৮০ টাকা ঘুষ/নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে; গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে। 

জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০ হাজার ৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ১.৪৩ শতাংশ এবং বাংলাদেশের জিডিপি'র শূন্য দশমিক ২২ শতাংশ। টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ (এপ্রিল) পর্যন্ত সেবাখাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ এক লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা।  বিচারিক সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা; অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটিএ'র মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে।

আ. দৈ. /কাশেম 



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝