সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আমতলী পৌরসভার দুর্নীতিবাজ উপ-সহকারী প্রকৌশলী রুবেল
বরগুনায় ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে দুদকের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৬:৩৪ পিএম  (ভিজিট : ৬)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি ফাঁদ অভিযানে অভিযুক্ত বরগুনা জেলার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে ঘুষের ১ লাখ টাকা গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়েছে।

আজ সোমবার ( ২৩ নভেম্বর) এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতার উল ইসলাম। তিনি আরো জানান, স্থানীয় সরকারের কোভিড-১৯ মোকাবিলা ও পুনরুদ্ধার ( Local Government COVID-19 Response and Recovery Project ) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজের পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার নিকট থেকে বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বরগুনা জেলার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। 

ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় ওই কর্মকর্তা প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল অনুমোদনের সুপারিশ করবে না মর্মে অভিযোগকারীকে বিভিন্নভাবে হয়রানি করেন। অভিযোগকারী ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুর্নীতিবাজ কর্মকর্তাকে ঘুষসহ হাতেনাতে ধরার জন্য একটি ফাঁদ অভিযান আয়োজন করা হয়। পরে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।

আ.দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝