রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ধামরাইয়ে দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতিকে ঘর নির্মাণে ১ লাখ টাকা প্রদান
অসহায়. অবহেলি ও আশ্রয়হীন মানুষের পাশে ঢাকার ডিসি ফরিদা
আবুল কাশেম:
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৮:৫৭ পিএম  (ভিজিট : ৭)
X

সমাজের অসহায়,অবহেলিত, আশ্রয়হীন এবং দৃষ্টিপ্রতিবন্ধী ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। দরদ ভরা মননিয়ে অসহায় মানুষের মৌলিক চাহিদা পুরনে মাথা গোঁজার ঠাই বসবাস উপযোগী একটি ঘর নির্মাণে জন্য এক লাখ টাকার চেক দিয়েছে ওই পরিবারকে। তিনি কখনো জেলা প্রশাসক আবার কখনো একজন মায়ের ভূমিকায় অবতীর্ন  হচ্ছন। আর এসব এই  কল্যানকর কাজের মাধ্যমেই তিনি মানবতার এক উদাহরন সৃষ্টি করে চলছেন।

 তিনি সবসময়ই দেশের সাধারণ মানুষের  মৌলিক চাহিদা পুরনের পাশাপাশি নাগরিক সেবাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছন । যেখানেই অন্যায়, অনিয়ম এবং মানুষের ভোগান্তির খবর পাচ্ছেন, তিনি সেখানেই দ্রুত ছুটে যাচ্ছন। একই সাথে সৃষ্ট সমস্যার সমাধান করেন। যারফলে অনেকেই ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমকে মানবতার ডিসি  হিসেবেও আখ্যায়িত করেন।

উল্লখ্য ঢাকার ডিসির দায়িত্ব গ্রহণের পর থেকে  ইতোমধ্যে অনেক অসহায় মানুষকে আর্থিক ও মানবিক সহায়তা করেছেন। তার পক্ষ থেকে এই ধরনের কল্যানকর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।

এদিকে আজ  রোববার (২২ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এই ১ লাখ টাকা আর্থিক সহায়তার মধ্য দিয়ে সমাজের ধনাঢ্যদের জন্য নতুন এক বার্তা দিয়েছেন ঢাকার ডিসি ফরিদা খানম।  

খোঁজ নিয়ে জানা গেছে, ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তার স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনেরই দৃষ্টিশক্তি না থাকায় দৈনন্দিন জীবনযাপন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সংসার চালিয়ে যাচ্ছেন।

ঢাকা জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেছেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এই সহায়তার মাধ্যমে তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করি। একই সঙ্গে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই, তারা নিজেদের জমিতে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

জানা গেছে, ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তার স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনেরই দৃষ্টিশক্তি না থাকায় দৈনন্দিন জীবনযাপন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সংসার চালিয়ে যাচ্ছেন।
এই দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তার সীমিত আয়ে পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হয় না। ফলে বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিপদভঞ্জন ও মায়া রানীকে জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

এর আগে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের ২ বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেননি তারা। ওয়ারিশ সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর নির্মাণে জটিলতা তৈরি হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন গণমাধ্যমকে জানান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে জমির বিরোধ দ্রুত নিষ্পত্তি করে দম্পতির নামে নামজারির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে মিসকেস রুজু করা হয়েছে।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় নিজেদের জমিতে ঘর নির্মাণের আশায় নতুন করে স্বপ্ন দেখছেন বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। জমি-সংক্রান্ত জটিলতা নিরসন ও নামজারি সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে। গড়ে উঠবে একটি নিরাপদ আশ্রয়, যেখানে জীবনের বাকি দিনগুলো কিছুটা স্বস্তি ও নিশ্চয়তায় কাটাতে পারবেন তারা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝