রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার জনগণ। আজ রোববার  (০১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মো. পলাশ,প্যানেল চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রুবেল তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো.মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমূখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, মহসিন একজন দেশদ্রোহী, সন্ত্রাসী মাফিয়া, খুনি হাসিনার অনুগত  হুকুম পালনকারী, সন্ত্রাসী গডফাদার,নারী কেলেঙ্কারি,গোপনে মাদক ব্যাবসায়ী, ছাত্র আন্দোলনের ছাত্রদের খুন ও নৈরাজ্য সৃষ্টিকারী। 

বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে হবেনা এবং নাজিরপুর ইউনিয়নেও হতে দেয়া যাবেনা। নৈরাজ্য সৃষ্টিকারী মহসিন নাজিরপুর ইউনিয়নের পরিবেশটাকে দূষিত করার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন। ৫ আগষ্টের পর থেকে নাজিরপুরের পরিবেশ অনেক শান্ত ছিল। কিন্তু ওই খুনি হাসিনার দালাল এসে নাজিরপুরের শান্তিকে বিনষ্ট করার পায়তারা করছে। 

উল্লেখ্য গত, ২৬ নভেম্বর কেবা কাহারা রাতের আঁধারে মহসিনের বাড়িতে হামলা করেন। এর প্রতিবাদে পরের দিন তার বাড়ির সামনে এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করেন। আর সেই মানববন্ধনে উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যে যাদেরকে দোষী সাব্যস্ত করেন তারা অনেকেই বাউফলের বাহিরে ছিলো। আমরা ওই মিথ্য মানববন্ধনের নিন্দা ও প্রতিবাদ জানাই।###


আ. দৈ./ কাশেম /নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝