সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে আইনজীবী হত্যাকান্ডের শিকার
সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন হয়েছে: ধর্ম উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ২২০)
X

শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রামে সরকারি আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটি ব্যক্তি হোক, সংগঠন হোক। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। 

ধর্ম উপদেষ্টা বলেন, সাইফুল ইসলামের পরিবারের ভরণপোষণের জন্য একটি ফাউন্ডেশনের মাধ্যমে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ‍উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সাইফুলের গ্রামের বাড়িতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান প্রমুখ।

উপদেষ্টারা প্রথমে সাইফুলের কবর জিয়ারত করেন। এরপর সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন দুই উপদেষ্টা। এ সময় তাঁরা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরের পর উপদেষ্টারা সাইফুলের গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ সময় বলেন, ‘গুজব থেকে যেকোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে।

শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো ফাঁদে পা দেব না।’

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝