রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সড়কে ঝরল পিকআপ চালকের প্রাণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ২০৭)
X

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত হয়েছে এসময় আহত হয়ে‌ছে আ‌রও একজন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্য রাত সাড়ে ৩ টার দিকে বেলকুচি থানাধীন সুবর্ণ সাড়া এম.পি রোড মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত হলেন শরীয়তপুর জেলার চন্দন সাহা গ্রামের মো. সোহরাব আলী সরদারের ছে‌লে লিটন মিয়া (৩৪)।

জানা যায়, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান- ঢাকা মেট্রো- ন-১৯-৪১১৬ ঢাকা হতে রেক ভর্তি আসবাবপত্র নি‌য়ে বেলকুচি মুকুন্দগাতি বাজারে পৌঁছলে অজ্ঞাতনামা এক‌টি গাড়ি পিছন থে‌কে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ড্রাইভার লিটন গাড়ির মধ্যেই মৃত্যুবরণ করেন। এদিকে পিকআপের মধ্যে থাকা সুমন মিয়া গুরুতর আহত হয়। খবর পেয়ে আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে বেলকু‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বেলকুচি থানার এস,আই মো. সায়মন তথ্যটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার ব্যবস্থা করা হয়। নিহতের মরদেহ ও গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। 

আ. দৈ. /কাশেম / নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝