সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি বিএসএফের
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৫)
X

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিক ভেবে ভারতের দুই নাগরিককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ওই দুই নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা বলে দাবি করেছেন।

আহত দুজন হলেন আব্দুল আলিম ও ইসমাইল হাসান। রোববার বিকেলে সীমান্তসংলগ্ন নদীতে আহত অবস্থায় তাদের দেখতে পান স্থানীয় কয়েকজন মাঝি। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্র জানায়, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে এবং তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে পুলিশি নিরাপত্তায় তাদের চিকিৎসা চলছে।

আহতদের দাবি, ৪ অক্টোবর সীমান্তবর্তী এলাকায় গরুকে নদীতে গোসল করানোর সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পরও তাদের মারধর করা হয় এবং বাংলাদেশে চলে যেতে বলা হয়। একপর্যায়ে মৃত ভেবে তাদের সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, পরে প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। সেখানে স্থানীয় জেলেরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আব্দুল আলিম ও ইসমাইল হাসান জানান, তারা নিজ দেশে ফিরে যেতে চান। এ জন্য পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।

এদিকে বিজিবি রংপুর রিজিয়নের এক কর্মকর্তা জানান, বিষয়টি তারা অন্য মাধ্যমে জানতে পেরেছেন। আহত দুজন সুস্থ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের বাংলাদেশে প্রবেশের কারণ, পরিচয় এবং গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝