বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড়, আটক অভিভাবক
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ০)
X

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর বাবাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ (৩৫) বৃহস্পতিবার হঠাৎ শ্রেণিকক্ষে ঢুকে আরেক শিক্ষার্থী হাবিবকে (১৩) ধরে পরপর তিনবার আছাড় দেন।

এ সময় সহপাঠীরা আতঙ্কে চিৎকার শুরু করলে শিক্ষকরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে নিজের কক্ষে নিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিনের ঝগড়ার বিষয়টি বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করা যেত। শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা কোনোভাবেই ঠিক হয়নি।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত অভিভাবক পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝