বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষিকাকে সিএনজিতে তুলে নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতার দাবি ‘রাগ কমাতে ঘুরেছি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ০)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিক্ষিকাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার বিকেলে উপজেলার আকছিনা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকার পথরোধ করেন দেলোয়ার। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোর করে একটি সিএনজিতে তোলা হয়।

অভিযোগে আরও বলা হয়, দেলোয়ারের সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শিক্ষিকার মুখ চেপে ধরে এবং ছুরি গলায় ঠেকিয়ে হত্যার হুমকি দেন। পরে কুল্লাবাড়ি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে প্রাণ বাঁচাতে চলন্ত সিএনজি থেকে লাফ দেন ওই শিক্ষিকা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন জিন্নাহ। তার দাবি, ওই শিক্ষিকার সঙ্গে প্রায় এক মাসের সম্পর্ক ছিল। কথা কাটাকাটির পর তার রাগ কমাতে সিএনজিতে করে ঘুরতে বের হয়েছিলেন। অপহরণের অভিযোগকে তিনি মিথ্যা ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেন।

অন্যদিকে শিক্ষিকা দেলোয়ারের সঙ্গে সম্পর্কের দাবি অস্বীকার করে বলেন, বাড়ি ফেরার পথে পথরোধ করে পিস্তল ঠেকিয়ে তাকে জোর করে সিএনজিতে তোলা হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার ওমর ফারুক জানান, থানায় অভিযোগ করা হয়েছে। স্কুল কমিটির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝