মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে যুবদল নেতা রুকনের বিরুদ্ধে মামলা
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ০)
X

শেরপুরের নালিতাবাড়ীতে অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই ঘটনায় তার নামে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামান রুকনের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি প্রিপেইড মিটারের মাধ্যমে বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। তবে ওই মিটারে প্রায় ১৪ মাস ধরে কোনো রিচার্জ না হওয়ায় বিষয়টি নজরে আসে বিদ্যুৎ বিভাগের।

এরপর সংযোগটি সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, পরিদর্শনে বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া আরেকটি অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

পরে অনিয়ম ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে রুকনুজ্জামান রুকন বলেন, “সামান্য ভুলের জন্য যদি বিদ্যুৎ বিভাগ এত বড় জরিমানা করতে পারে, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি, ভবিষ্যতে বিদ্যুতের কারণে আমার অফিস বন্ধসহ বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝