মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৬০২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ৩)
X

মাদকের অবয়ারন্য বলে খ্যাত চট্টগ্রাম। এবার একটু নড়েচড়ে বসেছে প্রশাসন। চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৬০২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 এ সময় ১১ হাজার ৬৮৯টি ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০৩ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল  সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৬০২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১৬২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন।
এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১০৪ জন, পরোয়ানা মূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৯৫ জনকে। তাদের মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৯৩ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৪৩ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ৩২টি মাদক মামলা করা হয়েছে।

গুলশানের ভবনে এসআরবির অভিযান, পাওয়া গেল ৬১ লাখ টাকার বিদেশি মদ অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৬৮৯টি ইয়াবা, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০৩ লিটার চোলাইমদ।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝