মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওসির কক্ষের সামনে এনসিপি নেতার হুঁশিয়ারি, ‘থানার ইট খুলে নেব’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ০)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনার পর দলের আর কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।

হামলার পর ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, তাঁর কোনো কর্মীর গায়ে হাত তোলা হলে ‘লাশের বদলে লাশ’ নেওয়া হবে এবং আবার কোনো নেতাকর্মীর রক্ত ঝরলে থানার ইট খুলে নেওয়া হবে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, তিনি ওই বক্তব্য শোনেননি। তবে থানার ভেতরে দায়িত্বশীল পদে থাকা কেউ এ ধরনের বক্তব্য দিয়ে থাকলে তা ভালো চর্চা নয় বলে মন্তব্য করেন তিনি। এমন বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

তবে যুবাইর সরদার বলেন, এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার পর নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাদের শান্ত করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই বক্তব্য দেন। তাঁর দাবি, বক্তব্য দেওয়ার পর নেতাকর্মীরা শান্ত হন।

এর আগে সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম।

এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে বক্তব্য দেওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাওহীদুলের ওপর হামলা করেন। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানায় অবস্থান নেন। তারা থানার সামনে মিছিল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন। পরে রাতে থানায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝