বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের হাতে স্কুলকক্ষে আটক যুবদল নেতা, পেলেন ৩ মাসের জেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩)
X

বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের হয়রানি, এক ছাত্রকে মারধর এবং কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় যুবদলের এক নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনের দাবি, লিপন শরীফ কয়েক মাস ধরে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। মঙ্গলবার বিরতির সময় দশম শ্রেণির এক ছাত্রকে মারধরের পর স্কুল মাঠে নিয়ে কান ধরিয়ে ওঠবস করান তিনি। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে চলে যান লিপন।

বুধবার সকালে শিক্ষার্থীরা লিপন শরীফের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে তিনি লাঠি হাতে বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে নিজের অপরাধ স্বীকার করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লিপন শরীফ দাবি করেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করত এবং বিষয়টি শিক্ষকদের জানিয়েও প্রতিকার পাননি। তাদের শাসন করতে গিয়েই তিনি দণ্ডিত হয়েছেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, বুধবার দুপুরে লিপন শরীফকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝