সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
তিন দেশ সফরের পর ভারত: কূটনীতিতে চাওয়া-পাওয়ার হিসাব
সুভাষ দাশগুপ্ত
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৬:০৯ পিএম  (ভিজিট : ৫)
X

প্রধানমন্ত্রীর তিনদেশ(মালয়েশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র) সফরে আমাদের লাভ-ক্ষতি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়, তখনই সমান্তরালভাবে তৈরি হচ্ছে আর এক নেরেটিভ তা হচ্ছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে।এযাবৎ সম্ভাব্য ভারত সফর নিয়ে যত নেরেটিভ আগে তৈরি হয়েছিল তা আবার নতুন করে সবাইকে মনে করিয়ে দিচ্ছে। 

শুধু একটা পরিবর্তন- কোন মাসে এই সফর হতে পারে, বাকি সব বহাল আছে। কিন্তু সংগঠিত তিন দেশ সফর থেকে আমাদের লাভ-ক্ষতি বিবেচনায় নিয়ে যদি ভারত সফর থেকে চাওয়া-পাওয়া নিয়ে মিডিয়ায় নতুন নেরেটিভ নিয়ে আলোচনা করা যায়, তাহলে সরকার ও দেশ উপকৃত হতে পারে। 

তিন দেশ সফর থেকে আমদের দেওয়া-নেয়ার সংক্ষিপ্ত হিসেবঃ
১.মালয়েশিয়া সফর: (২২ থেকে ২৪শে জুন, ২০২৬) গত জুন মাসে এই সফর থেকে ফেরার সময় ঢাকা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সাথে আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন আগামী জুলাই মাসের ১৫ তারিখ থেকে মালয়শিয়াতে শ্রমিক পাঠানো শুরু হবে। এর পর আরো কয়েকজন মন্ত্রী দেশব্যাপীকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। 

এই সুখবর জাতীয়সংসদেও জানানো হয়েছিল। এদিকে সরকারের যা যা করণীয় সব প্রস্তুতি প্রায় শেষ। সবচেয়ে কঠিন যে কাজটি ছিল তাহলো পুরাতন সিন্ডিকেট ভেঙে নতুন সিন্ডিকেট তৈরি করা। সে কাজটাও খুব অল্প সময়ের মধ্যে করা গেছে। তবে সিন্ডিকেট সিলেক্ট করার মানদণ্ড গুলো জানা যায়নি। এদিকে শ্রমিক যাওয়ার কাজ এখনোও শুরুই হয়নি। এর ফলে একটা কাজ ভালো হয়েছে-সরকারের  মন্ত্রীরা এবিষয়ে আর মুখ খুলছেন না। কারণ উনাদের বিভিন্ন বিবৃতি মালয়েশিয়া সরকারকে অসস্তিতে ফেলে দিয়েছিল। 

এর থেকে রক্ষা পেতে মালয়েশিয়া সরকারকে সে দেশের গনমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে সে দেশে বাংলাদেশের শ্রমিকদের বন্দী করা ও বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলে মিডিয়ায় মাঝেমধ্যেই খবর আসে। এছাড়াও বাংলাদেশের তীব্র জ্বালানি ও গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার জরুরি সহায়তা চাইতে ২৮ শে জুলাই ২০২৬ আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করলেও কোন সহায়তা পাননি। তাই এ সফর থেকে বাংলাদেশের এখন অবধি পাওয়া শুন‍্য।

২.চীন সফর: (২৪ থেকে ২৬শে জুন, ২০২৬) চীনের সাথে মোট ১৭ টি MoU ও Agreement সাক্ষর করা হয়েছিল। কোনটার এখন খবর নেই। বলা হচ্ছে চীন ১৭ টিকে সিন্ধুকে রেখে দিয়েছে। এই অবস্হার অন‍্যতম কারণ হচ্ছে আমেরিকা এবং চীন, এই দুই দেশকে সন্তুষ্ট রাখার জন্য যে ডিপ্লোমেসি প্রয়োজন তা আমাদের জানা নেই। এই সফরের চার মাস অতিবাহিত হওয়ার পরও আমাদের প্রাপ্য কিছুই নেই। তবে বিশেষভাবে উল্লেখ্য যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোথায়ও ফেসিষ্ট শব্দটি উচ্চারণও করতে পারেননি। 

৩.জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে যোগদান এবং ট্রাম্পের সাক্ষাত পাওয়াঃ এই সফরে বাংলাদেশের ট্রাম্প ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সেক্রেটারি- জেনারেল ড. খলিলুর রহমান। অন্যদিকে এটা আবারো প্রমান করেছে বাংলাদেশ চলছে দুই সরকারের অধীনে এবং প্রমাণ হয়েছে দেশের দ্বিতীয় সরকার প্রথম সরকারের চেয়ে এখন অবধি শক্ত অবস্থানে আছে। সাধারণ পরিষদ প্রাঙ্গণের ভাবসাব দেখে অনেকেই বলছেন যে চলমান দুই সরকারের থেকে তৃতীয় সরকাররের ও জম্ম হতে পারে। 

গরীব দেশের প্রতিনিধিদের এই বার্ষিক অনুষ্ঠানে যোগ দেয়ার অন‍্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কিছু পাওয়া। আমাদের বেলায় ঘটেছে ঠিক উল্টোটা। আমরা দিয়ে এসেছি। গরীব দেশের জন্য এটা মনে হয় এক বিরল ঘটনা।

৪.সম্ভাব‍্য ভারত সফরঃ উপরের তিনটি দেশ সফরের থেকে ভারত সফরে একটু ভিন্নতা থাকতে পারে। কারণ দেশটা আমাদের প্রতিবেশী দেশ। ভারতের ইতিহাস এবং ১৯৪৭ সাল থেকে ভারতের বিদেশ নীতি ও কূটনীতি কিভাবে বিবর্তিত হয়েছে এবং এখন হচ্ছে তা সম্বন্ধে ধারণা থাকলে আমার মনে হয় আমাদের এজেন্ডা সাজাতে (যদি সফর অনুষ্ঠিত হয়) সুবিধা হতে পারে। ভারতের বিদেশ নীতি ও কূটনৈতিক ইতিহাস দেখলে বুঝা যাবে, আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেয়ার জন‍্য ভারতীয় সরকারের  চেষ্টা অব্যাহত থাকবে। তবে কথা হচ্ছে এই সফর যদি হয়ও, তা যেন উপরে বর্নিত তিনটি দেশ সফরের পরিনতি বরণ না করতে হয় সেদিকে আমাদের নজর দিতে হবে।

৫ উপসংহার একটা প্রাচীন প্রবাদ আছেঃ “বিড়াল কালো কি সাদা এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো সেই বিড়াল ইঁদুর মারতে পারছে কিনা “।এটার ভালো শিরোনাম দাও

লেখক: প্রাক্তন সিনিয়র টেকনিকাল অফিসার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝