বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, গর্ভপাতের দাবিও উঠেছিল রামায়া কৃষ্ণানকে ঘিরে
বিনোদন ডেস্ক

দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ রামায়া কৃষ্ণান। ‘বাহুবলি’ সিনেমায় রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তার ব্যক্তিজীবন নিয়েও নানা সময়ে আলোচনার জন্ম হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের পুরোনো প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৯ সালে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে একটি সিনেমায় কাজ করার সময় রামায়া কৃষ্ণানের ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই সময় রবিকুমার বিবাহিত ছিলেন। পরবর্তী সময়ে দুজনের সম্পর্ক নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়, একপর্যায়ে রামায়া অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং বিষয়টি জানাজানি হওয়ার পর জটিলতা তৈরি হয়। এমনকি গর্ভপাতের সিদ্ধান্ত এবং অর্থ লেনদেনের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
তবে এসব দাবি কখনো প্রকাশ্যে স্বীকার করেননি রামায়া কৃষ্ণান বা কে এস রবিকুমার। বিভিন্ন সময়ে তারা সম্পর্ক ও গর্ভপাতের সংক্রান্ত খবর অস্বীকার করেছেন। ফলে বিষয়টি মূলত পুরোনো সংবাদ প্রতিবেদন ও চলচ্চিত্র অঙ্গনের গুঞ্জন হিসেবেই আলোচিত হয়ে আসছে।
পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন রামায়া কৃষ্ণান। তাদের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।
দুই যুগের বেশি সময়ের অভিনয়জীবনে প্রায় ২৬০টি চলচ্চিত্রে কাজ করেছেন রামায়া কৃষ্ণান। ‘বাহুবলি’ ছাড়াও দক্ষিণী সিনেমার বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ সিনেমায়ও তাকে দেখা গেছে।
আ.দৈ/আরএস




















