সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
নিজ দেশে নিরাপদ নন, বললেন তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ০)
X

নিজ দেশে চলাফেরার সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তার মতে, দেশের বিভিন্ন জায়গায় এখনো নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নানা পরিস্থিতিতে বিশেষ করে নারীদের অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হতে হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিশা বলেন, বাংলাদেশে তিনি নিজেকে সবসময় নিরাপদ মনে করেন না। অনেক ক্ষেত্রে অন্যায়ের শিকার হলেও ন্যায়বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিশা বলেন, যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন।

সোনার গয়না পরে চলাফেরার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, নিরাপত্তার কারণে গয়না ব্যাগে রেখে চলার বদলে তা পরেই চলাফেরা করা উচিত।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝