বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা সেই শিক্ষকই জেলার শ্রেষ্ঠ শিক্ষক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮)
X

‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ে এবার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা চার শিক্ষককে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তালিকায় বিউটি রানি পাল ছাড়াও রয়েছেন সিলেট সদরের জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

গত ২৩ জুলাই বিউটি রানি পাল ফেসবুকে নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন তিনি।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতীকী প্রতিবাদ শুরু করেন। পরে সমর্থনের জন্য দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিউটি রানি।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনেও সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন তিনি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝