সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
২৭ সেপ্টেম্বর শুরু একাদশে ভর্তির দ্বিতীয় দফার আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৬)
X

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফার অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় দফার ফল প্রকাশ হবে ১ অক্টোবর রাত ৮টায়।

নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নের সময়সীমা ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। আর কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর।

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেনি, আবেদন করেও কলেজে নির্বাচিত হয়নি, নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি—তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। ভুল কোটার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।

প্রথম ধাপে আবেদন করেও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ওয়েবসাইটে লগইন করে কলেজ পছন্দ বা সম্পাদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে। আবেদন করতে হবে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পারবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝