শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাদরাসা শিক্ষার বৈষম্য দূরীকরণের দাবিতে গাজীপুরে শিক্ষক সম্মেলন
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৭:৩০ পিএম  (ভিজিট : ১৬)
X

এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ একাধিক দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুরের পিটিআই-এ অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। 

সম্মেলনে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ঐতিহাসিক পরিক্রমায় মাদরাসা শিক্ষার প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। বিগত সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে প্রতিটি উপজেলায় স্কুল-কলেজ জাতীয়করণ করা হলেও কোনো মাদরাসা জাতীয়করণ করা হয়নি। এমনকি পরবর্তীতেও বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। 

বক্তারা আরও বলেন, তৎকালীন সময়ে সকল এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে বিক্ষিপ্তভাবে শুধু স্কুল-কলেজ জাতীয়করণ করে বৈষম্যকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের কাছে মাদরাসা শিক্ষার দীর্ঘদিনের এই অবমূল্যায়ন ও বৈষম্য নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 
সম্মেলনে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা প্রদান এবং দ্রুত বদলির আদেশ জারিসহ মাদ্রাসা শিক্ষা ও শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সম্মেলনে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন মাদ্রাসার প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা শিক্ষা ভাতা এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহ-প্রধানসহ সকল শিক্ষকের জন্য দ্রুত বদলির আদেশ জারির দাবি। প্রধান অতিথি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট প্রধান বক্তা প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন মহাসচিব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সভাপতি প্রিন্সিপাল মোঃ লোকমান হোসেন আহ্বায়ক, সম্মেলন বাস্তবায়ন কমিটি ও সহ-সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি সঞ্চালক প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেন সদস্য সচিব, সম্মেলন বাস্তবায়ন কমিটি ও সহ-সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,আরো প্রিন্সিপাল জামাল উদ্দিন সহ-সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক, শেরপুর জেলা, প্রিন্সিপাল মফিজুল ইসলাম সহ-সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক, টাঙ্গাইল জেলা, প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসা, কালিগঞ্জ, গাজীপুর প্রিন্সিপাল মোজাম্মেল হক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি,  প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম খলিল আহ্বায়ক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, গাজীপুরে আয়োজিত এই সম্মেলনে সংগঠনটির বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ. দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝