রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৮)
X

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৯ জন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে বহু শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।

এবার রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের আবেদনের মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র ছিল। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্রের জন্য।

এবার প্রথমবারের মতো শুধু নম্বর যোগের ভুল যাচাই নয়, আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়নও করা হয়েছে। এর ফলে বিভিন্ন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের মূল ফল প্রকাশ হয়েছিল। এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝