সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামে ডাকসুর সাবেক এক ভিপি প্রার্থী সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।

আবু তৈয়ব ডাকসু নির্বাচনে বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ ভোট পেয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ভাঙচুরের বিষয়ে সাংবাদিকদের কাছে আবু তৈয়ব বলেন, যে জিন্নাহ বাঙালির মাতৃভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল, সেই জিন্নাহর ছবি ডাকসুতে থাকা উচিত নয়।

এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুমা তাঁর ফেসবুক পোস্টে ভাঙচুরের ঘটনার সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ভাঙচুর করা প্রথম ছবিটি শুধু জিন্নাহর একক ছবি নয়; এটি ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনসংক্রান্ত একটি সংবাদপত্রের কাটিং।

জুমার ভাষ্য, দ্বিতীয় ছবিটি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সময়ের। ওই ছবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে মুহাম্মদ আলী জিন্নাহও ছিলেন। তাঁর দাবি, লাহোর প্রস্তাবের ঐতিহাসিক গুরুত্ব না বুঝেই ছবিটি ভাঙচুর করা হয়েছে।

তৃতীয় ছবিটি ভাঙার সময় আবু তৈয়ব জিন্নাহর রাষ্ট্রভাষা-সংক্রান্ত অবস্থান নিয়ে বক্তব্য দেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুমা। তাঁর দাবি, ছবিটির ক্যাপশনেই ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরা ছিল।

ঘটনাটিকে ‘মাত্র শুরু’ উল্লেখ করে ডাকসুর এই সম্পাদক আরও লেখেন, সংগ্রহশালার ঐতিহাসিক ছবি ও নথির গুরুত্ব না বুঝে ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় আবু তৈয়বের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝