সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসু সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ১০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি ছবি সাঁটানো হয়েছে।

ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজায় অংশ নিতে গেলে উপস্থিত মুসল্লিরা গোলাম আযমকে জুতাপেটা করেন।

জানা গেছে, গোলাম আযমের ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া বলেন, ডাকসুর সংগ্রহশালা বাংলাদেশের জনগণের সংগ্রাম ও ঐতিহাসিক ঘটনাবলির আর্কাইভ হিসেবে গড়ে ওঠার কথা। সেখানে কোন ছবি রাখা হবে, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি নিজের উদ্যোগের ব্যাখ্যাও দেন।

অর্ক বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জিন্নাহর ছবি নিজের ইচ্ছায় সংগ্রহশালায় লাগানোর কথা জানিয়েছিলেন। তাই তিনিও নিজের ইচ্ছায় গোলাম আযমের ছবি সাঁটিয়েছেন।

এর আগে সোমবার ডাকসু সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। আবু তৈয়ব হাবিলদার নামে ডাকসুর সাবেক এক ভিপি প্রার্থী ওই ছবি ভাঙচুর করেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সংগ্রহশালায় ঐতিহাসিক ছবি সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝