১৭ বছরে শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। অথচ বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ‘বাংলাদেশকে নিষ্ক্রিয় করে রেখেছিল। তারা চেয়েছে যেন প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে। তিনি জানান, নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার বলেন, শিক্ষায় প্রণোদনা না থাকলে জাতি এগিয়ে যাবে না। তাই দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তুলতে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী।
আ. দৈ./একে




















