শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববি.আথিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করুন : ইউজিসি চেয়ারম্যান
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ১০:০৬ পিএম  (ভিজিট : ২)
X

পাবলিক বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

জনগণের করের অর্থে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বরাদ্দকৃত প্রতিটি টাকা যথাযথ পরিকল্পনার মাধ্যমে ব্যয়ের ওপর জোর দেন তিনি।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের আন্তর্জাতিক মানদণ্ডে কর্মসংস্থানের উপযোগী করতে সরকার অর্থায়নে প্রস্তুত রয়েছে। রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি অর্থের প্রয়োজন হবে। তবে চাহিদা অনুযায়ী অর্থ ও নতুন জনবল বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রকৃত প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের সক্ষমতা বিবেচনা করা জরুরি।’

বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক মর্যাদা ও স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত হলেও বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিতভাবে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। তবে স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রেখে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা ইউজিসির প্রধান দায়িত্ব। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা গ্রহণযোগ্য হবে না বলে তিনি সতর্ক করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বলেন, উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।  ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপপরিচালক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝