রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার রাত ২টার দিকে ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের পাশে পড়ে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত শাকিল আখাউড়ার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাকিল নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। শাকিলের বাবা জানান, ওই রাতে বাড়িতে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে শাকিল মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে আর ফেরেনি।

শনিবার বিজিবির মাধ্যমে ছেলের মরদেহ সীমান্তে পড়ে থাকার খবর পান মালু মিয়া। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। তাঁর দাবি, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। কীভাবে সে সীমান্ত এলাকায় পৌঁছাল, তা পরিবারের জানা নেই।

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে সানমুড়া এলাকায় কাঁটাতারের পাশে মরদেহটি দেখতে পায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি ও আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও বিষয়টি নিয়ে যোগাযোগ করেন।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, কিশোরটি কীভাবে সীমান্ত এলাকায় গেল এবং তার মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার কথা রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝