রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’: অপ্রতিমের মা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ০)
X

কুমিল্লায় নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা নাহিদা বেগম। সন্তানের মৃত্যুর পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’

অপ্রতিমের বাড়িতে এখন চলছে শোকের মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের ছবি ও স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, নির্বাক বাবা। স্বজনদের চোখেও অশ্রু।

শুক্রবার বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের সঙ্গে মায়ের দেওয়া আইফোনটি পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

সন্তান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন তার মা। তবে শেষ পর্যন্ত জীবিত সন্তানকে আর ফিরে পাননি তিনি।

রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝