রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রশাসন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ এএম   (ভিজিট : ০)
X

মাগুরার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গোপনে ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা রানী পতিতপাবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু।

বক্তব্যে রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরা প্রশাসন স্থানীয় পর্যায়ে বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দিচ্ছে। এর উদাহরণ হিসেবে মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হলেও এখনো কোনো সুরাহা হয়নি।

প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে যোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে বাছাই করে জয়ী করার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও ছাত্রদলের সদস্য সচিব মো. রজব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝