মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ০)
X

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

পয়গাম আলী বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের আস্থাভাজন। দল তাঁকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা বুধবারের মধ্যে সংগ্রহ করা ফরম জমা দিতে পারবেন। এ আসনে বিএনপির আরও কয়েকজন স্থানীয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

মির্জা ফয়সাল আমিন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝