২০ দিনের সফরে দেশের বাইরে নীলফামারীর চার এমপি
নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) ২০ দিনের সফরে দেশের বাইরে গেছেন। সফরে তাঁরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও সৌদি আরব সফর করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সফরকারী এমপিরা হলেন, নীলফামারী-১ আসনের অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনের হাফেজ আব্দুল মুত্তাকিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার এমপি আজ দুপুরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। এরপর তাঁরা পর্যায়ক্রমে সিঙ্গাপুর ও ফিলিপাইন সফর করবেন। সফরের শেষ পর্যায়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করে দেশে ফেরার কথা রয়েছে তাঁদের।
২০ দিনের এই সফর শেষে চার এমপি দেশে ফিরবেন বলে জানা গেছে।
আ.দৈ/আরএস




















