রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে গম বীজ -সার বিতরণ
ফরিদপুর় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০:০৯ পিএম  আপডেট: ২৫.১১.২০২৪ ১০:১৩ পিএম  (ভিজিট : ১৮০)
X

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে  প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 সোমবার ( ২৫ নভেম্বর)  দুপুরে  উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন।  এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 এতে প্রনোদনা কর্মসূচীর আওতায়  বিভিন্ন ফসলের   মোট ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার  কৃষকের মাঝে  গম বীজ  ও সার  বিতরণ করা হয়।  এতে বিতরণের অংশ  হিসেবে জনপ্রতি  ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজী  এমওপি  সার  বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং  চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।

আ. দৈ. /কাশেম /  রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝