হার্দিকের সঙ্গে আমিশার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের একটি ভিডিও ঘিরে প্রেমের গুঞ্জন ছড়াতেই ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
সম্প্রতি মুম্বাইয়ের তাজ মহল প্যালেসের একটি অনুষ্ঠানে হার্দিকের সঙ্গে আমিশাকে একসঙ্গে দেখা যায়। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শুরু হয়।
বিষয়টি নজরে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন আমিশা। তিনি ইঙ্গিত দেন, বন্ধুত্বপূর্ণভাবে কারও গায়ে হাত রাখাকে প্রেমের ইঙ্গিত হিসেবে দেখার কোনো কারণ নেই।
ট্রোলারকে উদ্দেশ করে অভিনেত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গল্প বানানোর আগে বাস্তব জীবনে অন্তত একজন নারীকে বন্ধু হিসেবে পাওয়া উচিত। তার মন্তব্যের মধ্য দিয়ে হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জনকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
এদিকে আমিশা বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত। ‘গদর ২’-এর সাফল্যের পর আসন্ন ‘গদর ৩’ সিনেমায় সাকিনার চরিত্রে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আ.দৈ/আরএস




















