রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার বিরুদ্ধে নারাজি আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৮)
X

শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আবেদনটি করা হয়। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওই দিন বাদীপক্ষের সাক্ষীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় রনি বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষীদের উপস্থিতিতে নির্ধারিত তারিখে নারাজি আবেদনের ওপর বিস্তারিত শুনানি হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়া চৌধুরীর ফ্যাশন হাউস থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

শাড়ি ফেরত চেয়ে যোগাযোগের পর তিশার বিরুদ্ধে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন সানায়া। পরে ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পিবিআই।

তদন্ত শেষে গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আদালতে প্রতিবেদন দেন। এতে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদনে বাদী দাবি করেছেন, তদন্ত কর্মকর্তা সাক্ষীদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেননি। তিশার বিরুদ্ধে হুমকির অডিও রেকর্ড থাকার কথাও উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, তা যথাযথভাবে পর্যালোচনা না করেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

এদিকে শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকার আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলাটিতে গত ১৩ আগস্ট জামিন পেয়েছেন অভিনেত্রী। মামলাটির তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), যারা তাদের প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝