রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঋতুপর্ণার ভিডিও ভাইরাল, ট্রোলের মুখে অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৬০)
X

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন নিয়মিত বড়পর্দায় দেখা না গেলেও নানা কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে ট্রোলিং নিয়ে মোটেও বিচলিত নন তিনি।

রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে স্টাইলিশ সাজে মঞ্চে ওঠেন ঋতুপর্ণা। সেখানে একাধিক গানের সঙ্গে নাচের পাশাপাশি দর্শকদের গান শুনিয়েছেন তিনি। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে এক দর্শক ভিডিও ধারণ করায় কিছুটা অস্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঋতুপর্ণাকে নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু হয়। এর জবাবে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, বিভিন্ন অনুষ্ঠানে আয়োজকদের অনুরোধে শিল্পীদের গানও গাইতে হয়। আর যারা এ নিয়ে ট্রোল করছেন, তাদের ‘মহাপাগল’ বলে কটাক্ষ করেন তিনি।

ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল ঋতুপর্ণার। ইলা বসুর কাছে কত্থক, ওড়িশি, মণিপুরী ও ভারতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ‘শ্বেত কপোত’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নব্বইয়ের দশকে টালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান ঋতুপর্ণা। তাদের জুটির বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য পায় এবং দর্শকদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝