রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘যতটা পাপ কামিয়েছি...’—ভাইরাল বক্তব্যটি নিজের নয়: পপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪৮)
X

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্য নিজের নয় বলে স্পষ্ট করেছেন পপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, পপি বলেছেন—‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এ নিয়ে মন্তব্য করেন। পরে বিষয়টি পপির নজরে আসে।

সোমবার একটি সংবাদমাধ্যমকে পপি জানান, তিনি কোথাও এমন কথা বলেননি। বরং চলচ্চিত্রে কাজ করে তিনি দর্শকের ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।

পপি বলেন, সিনেমা তার কাছে সবসময়ই সম্মানের জায়গা। অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি জীবিকা নির্বাহের পাশাপাশি দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তাই ভুল বা মনগড়া বক্তব্য ছড়িয়ে কোনো শিল্পীর সম্মানহানি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একজন শিল্পীকে ভালোবাসতে না পারলেও তার সম্পর্কে বাজে কথা ছড়িয়ে মানহানি করার অধিকার কারও নেই। এ ধরনের অপপ্রচারকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদের হেদায়েত কামনা করেন এই অভিনেত্রী।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে পপি অনুরোধ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যের মনগড়া কথায় যেন তাকে ভুল না বোঝেন। মৃত্যুর আগপর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে তার মুখ থেকে কোনো বাজে কথা বের হবে না বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝