রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হয়রানির চেষ্টা করলে নগ্ন করে রাস্তায় দাঁড় করাব’: ঋতাভরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৫৩)
X

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে আবারও সরব হয়েছেন। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে হয়রানির ঘটনায় ভয় পেলেও বছরের পর বছর ধরে সেসবের প্রমাণ সংরক্ষণ করেছেন।

ঋতাভরী বলেন, বর্তমানে তিনি এমন অবস্থানে আছেন যে কেউ যৌন হয়রানির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাউকে বিচারের মুখোমুখি করার জায়গা হিসেবে ব্যবহার করতে চান না তিনি। বরং একটি কাঠামোবদ্ধ ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সমাধান চান।

২০২৪ সালের সেপ্টেম্বরে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারীদের নিরাপত্তা নিয়ে সরব হয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পোস্ট করেছিলেন ঋতাভরী। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয় তার। বাংলা চলচ্চিত্রশিল্পে কেরালার হেমা কমিটির আদলে একটি কমিটি গঠনের দাবিও জানিয়েছিলেন তিনি।

অভিনেত্রী জানান, বর্তমান সরকারের কাছেও তিনি একই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। এখনো এ বিষয়ে একান্ত বৈঠক না হলেও বিষয়টি কোথায় যায়, তা পর্যবেক্ষণ করছেন তিনি এবং পরবর্তী সময়ে সবাইকে আপডেট জানাবেন।

ক্যারিয়ারের শুরুতে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঋতাভরী জানান, তখন তিনি ছিলেন নতুন এবং নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। ফলে হয়রানির ঘটনায় ভয় পেতেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও লেখালেখিতেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝