‘আমার শরীর-পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই’: প্রিয়ন্তী
বিনোদন ডেস্ক

জার্মানির একটি অভিনব রিসোর্টের ভিডিও শেয়ার করার পর পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের প্রতি এমন আচরণের সমালোচনা করেছেন তিনি।
শনিবার ফেসবুক পোস্টে প্রিয়ন্তী বলেন, তার শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। পছন্দ না হলে তাকে আনফলো করার আহ্বান জানান তিনি।
আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সংগ্রহ করেছেন জানিয়ে অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য নারীদের নিয়ে অনেকে যে ভাষা ব্যবহার করেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এমন মন্তব্য দেখে নিজের সমাজ নিয়ে অসহায় বোধ করেন বলেও জানান তিনি।
আ.দৈ/আরএস




















