রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাখির বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নেটিজেনদের তোপের মুখে কৃতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৪৩)
X

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক এবং পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।


একটি গয়না ব্র্যান্ডের বিজ্ঞাপনে কৃতিকে অফ-হোয়াইট ব্রালেটধর্মী ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা যায়। বিজ্ঞাপন প্রকাশের পর পোশাক নিয়ে আপত্তি জানান সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ। তাদের দাবি, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাক মানানসই নয়।


বিজ্ঞাপনে কৃতিকে প্রথমে ভাইকে রাখি পরাতে দেখা যায়। পরে নিজের পোষা কুকুরকেও রাখি পরান তিনি। পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে উপস্থাপনের এই ধারণা নিয়েও সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, এতে রাখিবন্ধনের মূল ভাই-বোনের সম্পর্কের বিষয়টি আড়ালে পড়ে গেছে।


তবে কৃতির সমর্থক ও পশুপ্রেমীদের কেউ কেউ বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখানোর বিষয়টি বর্তমান বাস্তবতাকেই তুলে ধরেছে।


বিতর্কের মধ্যে এখন পর্যন্ত কৃতি শ্যানন বা সংশ্লিষ্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৃতিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেও বিজ্ঞাপনটি নিয়ে কোনো মন্তব্য করেননি।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝