মানুষকে বিভ্রান্ত করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বিরোধীদল: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধী দল বর্তমান সংকটকালে পরিস্থিতি উত্তপ্ত করে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার ফেসবুক পোস্টে তিনি বলেন, সরকারের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও মূল্যায়ন করা জরুরি। জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খানের দাবি, এসব সংকট আগের সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, ঋণের বোঝা ও অব্যবস্থাপনার ফল। রাষ্ট্র পুনর্গঠনে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আ.দৈ/আরএস





















