মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার ফেরানোর বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৩)
X

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত পদ্ধতি নয়, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য উদ্বেগ তৈরি করেছে এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

তিনি বলেন, দেশে প্রচলিত আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের প্রয়োজন নেই। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আইন মেনেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তাঁরা যেন টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে না পড়েন এবং মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যুবদল ইতিবাচক ভূমিকার ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমেই সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝