শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমির মুজিবুরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১)
X

হ্যাকাদের কবলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড করেছে একটি দুর্বৃত্ত চক্র। এতে আরও বলা হয়, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকাসহ সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝